ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও ববিকে নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন নায়ক শাকিব খান। একটি ছবির দৃশ্য ধারণের জন্য বিদেশের মাটিতে যাচ্ছেন তারা।
আগামী ১১মে ববি ও অপুকে নিয়ে ইংল্যান্ডের আকাশে পাড়ি দিবেন শাকিব খান। শাকিবের নিজের প্রযোজনায় ‘হিরো দ্য সুপার স্টার’ ছবির নতুন দৃশ্য ধারণের জন্য তিন জনকেই যেতে হচ্ছে।
এছাড়াও ছবিতে তিনটি গান এবং নতুন তিনটি দৃশ্য ধারণ করা হবে ইংল্যান্ডে। ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ।
কাশেম আলী দুলালের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এই সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ববিতা, নূতন ও মিশা সওদাগর প্রমুখ।
পরিচালক বদিউল আলম খোকন সংবাদমাধ্যমকে বলেন, ‘এই ছবির বাকি দৃশ্য ধারণের কাজ করবো লন্ডনের বিভিন্ন লোকেশনে। শুধু ইংল্যান্ডের শুটিং ছাড়া বাকি ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বাংলাদেশে। শুটিং শেষ করে দশ থেকে বার দিনের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছা আছে সবার।’
পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ঈদ-উল-ফিতরে এ ছবিটি মুক্তি দেয়া হবে।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই
বিনোদন
দুই নায়িকা নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন শাকিব
ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও ববিকে নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন নায়ক শাকিব খান। একটি ছবির দৃশ্য ধারণের জন্য বিদেশের মাটিতে যাচ্ছেন তারা।





