এবার শিবসেনার উগ্র জাতীয়তাবাদের শিকার হল পাক শিল্পীদের একটি দল।
মঙ্গলবার মুম্বাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছিল ওই দলটি।
দেশের বাণিজ্য রাজধানীতে সুফি সংগীত পরিবেশন করতে এসেছেন তারা। সেকথাই দলের তরফে জানানো হচ্ছিল। হাজির ছিলেন মুম্বাইয়ের অনুষ্ঠানটির উদ্যোক্তারাও।
এ সময় আচমকা প্রেস ক্লাবে ঢুকে পড়ে একদল মারমুখী শিবসেনা। পাক বিরোধী স্লোগান দিতে দিতে তারা শিল্পীদের উপর চড়াও হয়।
প্রেস ক্লাবের সদস্য এবং উদ্যোক্তাদের প্রতিরোধে পাক শিল্পীদের শারীরিক হেনস্থার মুখোমুখি হতে হয়নি। তবে ভণ্ডুল হয়ে যায় সাংবাদিক সম্বেলন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও বর্তমানে প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সুফি শিল্পীরা।
উগ্র হিন্দুত্ববাদের পতাকাধারী শিবসেনা এর আগেও একাধিকবার এ ধরণের ঘটনা ঘটিয়েছে। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিক-প্রেমিকাদের হেনস্থা, ভারত-পাক ক্রিকেট ম্যাচের আগে ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে দেয়া, 'ব্ল্যাক ফ্রাইডে' বা 'ফায়ারে'র মতো সিনেমায় প্রদর্শনী নিষেধাজ্ঞা জারি- অতীতে এ সবই ঘটিয়েছে প্রয়াত বালা ঠাকরের দল। (সূত্র: সংবাদ সংস্থা)।
[b]ঢাকা, বুধবার ৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]