এবার বড় পর্দায় দর্শকের মন ছুঁয়ে দিবেন দর্শকনন্দিত অভিনেত্রী জাকিয়া বারী মম ও অভিনেতা আরিফিন শুভ।                    
দেশের অন্যতম মিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান ধ্বনি-চিত্র লিমিটেড এবং মনফড়িং এর যৌথ প্রযোজনায় তৈরি হতে যাচ্ছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র 'ছুঁয়ে দিলে মন'। এই চলচ্চিত্রেই দেখা যাবে এই জুটিকে।
২৭ তারিখ বিকেলে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। শিহাব শাহীন পরিচালিত চলচ্চিত্রটি ধ্বনি-চিত্র প্রযোজিত সর্ব প্রথম পূর্ণ দৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্বনি-চিত্রের ব্যবস্থাপনা পরিচালক এবং ছায়াছবির প্রযোজক সাংস্কৃতিক ব্যক্তিত্য সারা যাকের, নাট্যজন মামুনুর রশীদ, কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহান, এফডিসিরি ব্যবস্থাপনা পরিচালক হারুন উর রশিদ, পরিচালক শিহাব শাহীনসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা এবং চলচ্চিত্র শিল্পের বিশেষ ব্যক্তিবর্গ।
চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ, মম, ইরেশ যাকের ও আলী রাজ।সঙ্গীত পরিচালনা করছেন প্রখ্যাত সুরকার হাবীব ওয়াহীদ এবং সাজিদ সরকার।
পরিচালক শিহাব শাহীন জানান, আগামী ৩ মে থেকে এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]