অভিনয়, নৃত্যের পাশাপাশি গানও গেয়ে থাকেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। তবে কোন নাটকের টাইটেল গান এখন পর্যন্ত গাওয়া হয়নি তার। এবারই প্রথম নাটকের টাইটেল গানে কণ্ঠ দিলেন তিনি।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'স্বপ্নগুলো' নামের একটি ধারাবাহিক নাটকের টাইটেল গান গেয়েছেন এ তারকা।

স্বপ্নগুলো জোনাকি পোকা মিটি মিটি জ্বলে শিরোনামে গানটি লিখেছেন অরুণ চৌধুরী। সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। শুধু গানে কণ্ঠ দেয়া নয়, এ ধারাবাহিক নাটকে অভিনয়ও করেছেন তারিন। এতে আরও অভিনয় করেছেন অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম প্রমুখ।
জেআই