তারকাদের পার্টিগুলোকে রাজকীয় পার্টি বলা দোষেরও কিছু নয়। তবে শাহরুখ খানের আগামী পার্টিটা সত্যি সত্যিই রাজকীয়।
এমিরেটস প্যালেসের প্রাসাদে এই নৈশভোজের আয়োজক যে আবুধাবির শেখ-তনয় শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান। এবারের আইপিএলের আসর বসছে আরব আমিরাতে। এ উপলক্ষেই এই নৈশভোজের আয়োজন।
কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবে এই পার্টিতে থাকছেন শাহরুখ। আইপিএল আর বলিউড যে একই মোহনায় মিশে গেছে, সেটার প্রমাণ হিসেবে তারকা ক্রিকেটারদের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিতের মতো বলিউডের নামী তারকারাও থাকবেন। ১৬ এপ্রিল আইপিএল শুরুর আগের রাতে হবে এই পার্টি। সূত্র: মুম্বাই মিরর
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]