জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও ন্যানসি। এ জুটি নিয়মিত চলচ্চিত্রের গানে প্লে-ব্যাক করছেন। এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন ন্যানসি। তবে মনির খানকে তুলনামূলক কমই দেখা যায় গানের ভুবনে। সম্প্রতি একটি চলচ্চিত্রের গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এই দুই তারকা সংগীতশিল্পী।
ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কত স্বপ্ন কত আশা’ শিরোনামের চলচ্চিত্রে ‘ভালোবেসে কেন মনে হয়/ প্রথম থেকে ভালোবাসি আবার’ গানটি ব্যবহার করা হবে। এই গানটি দ্বৈতভাবে গেয়েছেন তারা। মুন্সী ওয়াদুদের কথায় গানের সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ।
এ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী ও পরীমণি। চলতি বছর জানুয়ারি চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে। ইতোমধ্যে চলচ্চিত্রটির ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
এতে খলচরিত্রে অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ। এছাড়া আরো অভিনয় করছেন আহমেদ শরীফ, রেহানা জলি, রেবেকা, ডিজে সোহেল প্রমুখ।
এআইজে





