হঠাৎ সর্বনাশা মাদক তার সবকিছু এদিক সেদিক করে দেয়। ক্যারিয়ারে পড়তি সময় ঘনিয়ে এসেছে তার। তারপরও মাদক থেকে কোনভাবেই মুক্তি পাচ্ছে না। এমন জীবন পার করা সত্যিই কষ্টের। আর এ জন্য আলাদা ধরনের প্রস্তুতি নিয়েছেন নিপুণ। স্বর্গ থেকে নরক ছবিতে অভিনয় সম্পর্কে এমনটাই জানা যায় নিপুণের কাছ থেকে।

বাংলাদেশ সরকারের অনুদানের এ ছবিটি পরিচালনা করছেন ড. অরূপ রতন চৌধুরী। ছবিতে নিপুণের নায়ক ফেরদৌস। এছাড়াও ছবিতে নীরবের অভিনয় করার কথা রয়েছে।

নিপুণ বলেন, খুবই ভাল একটি ছবি হচ্ছে। চরিত্রটিও বেশ ভাল লেগেছে আমার। চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। আশা করছি ঈদের পরপরই শুটিংয়ে অংশ নিতে পারবো। এদিকে নিপুণ অভিনীত আসছে ঈদে মুক্তি পাচ্ছে আই ডোন্ট কেয়ার। মোহাম্মদ হোসেনের প্রযোজনা ও পরিচালনায় এ ছবিতে নিপুণের নায়ক আদি।

এছাড়াও ছবিতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী ও ববি প্রমুখ।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই