এ আর রহমান ‘পেলে: বার্থ অফ এ লেজেন্ড’ ছবির ‘জিঙ্গা’ গানটির জন্য অস্কারের মনোনয়ন পেয়েছেন। তিনি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাথমিক তালিকাতেও রয়েছেন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘অরিজিনাল স্কোর’ বিভাগে এ আর রহমানের ‘জিঙ্গা’ ১৪৫টি ট্র্যাকের মধ্যে রয়েছে।

২৪ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে । এ আর রহমানের হাতে ফের অস্কার দেখাবে বলে বুধ থাকতে চাইছেন লক্ষ লক্ষ ভারতবাসী।

আধুনিক ভারতীয় সংগীতকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এ আর রহমান। এ আর সুরে মুগ্ধ বলিউড থেকে হলিউড। যার স্বীকৃতি স্বরূপ তিনি হাতে তুলেছেন অস্কার । তিনি ‘স্লামডগ মিলেনিয়ার’ ছবির ‘অরিজিনাল স্কোর’ এবং ‘অরিজিনাল সং’ বিভাগে অস্কার পেয়েছিলেন তিনি।

নাজিব