এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবার রান্নার অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসছেন। নিজের চ্যানেলেই প্রচার হবে অনুষ্ঠানটি।

চ্যানেলটির সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করবেন মাহফুজুর রহমান।

মাহফুজুর রহমান অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজে রান্না করবেন।

শুধু তাই নয়; অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গানও গেয়ে শোনাবেন।

‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি শুনতে পারবেন দর্শকরা তার কণ্ঠে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে টেলিভিশনটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান।

এইচএন