হঠাৎ করেই সহজ স্বীকারোক্তি দিলেন একসময় বলিউড কাঁপানো নায়িকা কাজল। তাও আবার এমন কথা ফাঁস করলেন, যেগুলো কি না বিয়ের পর সব নারী মুখেই আনতে চান না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘অজয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমি অন্য একজনের সঙ্গে প্রেম করছিলাম। আর মাঝে মাঝে অজয়ের সঙ্গে আমার ওই সম্পর্ক নিয়ে আলোচনা করতাম। তখন অজয় আমাকে সু-পরামর্শও দিত।’
তবে একটা চলচ্চিত্রের শ্যুটিংয়ে কাজল হঠাৎ করে আবিষ্কার করেন অজয় দেবগন তার জীবনের জন্য খুবেই গুরুত্বপূর্ণ। এর আগে অজয় কাজলের খুব ভালো বন্ধু ছিলেন।
বিয়ে সম্পর্কে অনেক অজানা তথ্য শেয়ার করতে গিয়ে কাজল অজয়ের প্রতি অভিযোগও তুলেছেন। তিনি বলেন, ‘প্রত্যেক বছর তিন দিন আগে থেকে অজয়কে বিয়ের তারিখ মনে করাতে হয়।’
মেয়ে নাইসা সম্পর্কে তিনি বলেন, ‘আমার ছবি একদম পছন্দ করে না মেয়ে। সে চায়, আমিও তার বাবার মতো মারামারির ছবিতে অভিনয় করি।’
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





