শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ। স্ত্রী জয়ার বেফাঁস মন্তব্যের জন্যই শাহরুখ খানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন এই প্রভাবশালী অভিনেতা। তিনি মেসেজের মাধ্যমে কিং খানের কাছে ক্ষমা চেয়ে নেন।

কয়েকদিন আগেই জয়ার কাছে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা জানতে চান তিনি ‘হ্যাপি নিউ ইয়ার’ দেখেছেন কিনা। উত্তরে তিনি সিনেমা সম্পর্কে চরম অভিযোগ জানান। এবং এও বলেন এরকম একটা ননসেন্স ছবিতে অভিনয় করার জন্য তিনি ছেলে অভিষেককে ধমক দিয়েছেন। ব্যস তারপরই বিতর্ক শুরু হয়ে যায়।

খান পরিবারের সঙ্গে ইদানীংকালের আত্মীয়তা, অমিতাভের সঙ্গে শাহরুখের সৌজন্যমূলক ঘনিষ্ঠতা সত্ত্বেও জয়ার এরকম মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়েছে অমিতাভের পরিবার।

ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন অমিতাভ। সেদিনই অভিষেক ও ঐশ্বরিয়াকে মান্নতে পাঠান। শোনা গেছে সেদিন গৌরি বচ্চন দম্পতিকে সাদরে অভ্যর্থনা জানান বটে। কিন্তু শাহরুখ নাকি ঘর থেকেই বেরোন নি। আবারও কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ এবং বচ্চন পরিবারের সকলেই (জয়াও) মুখোমুখি হবেন। সেখানেও দুই পরিবারের অস্বস্তি ধরা পড়বে।

জেআই