জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পর থেকে হ্যাপিকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। হ্যাপিকে নিয়ে সকল কৌতুহলী মানুষের মধ্যে রয়েছে নানা জল্পনা-কল্পনা। বিভিন্ন গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারও দিয়েছেন হ্যাপি। এবার রুবেলের সঙ্গে সম্পর্কের অজানা কথা বলতে রেডিওতে আসছেন।

রোববার ২১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় ‘ঢাকা এফএম’-এ ‘অন্ধকারের গল্প’নামক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নায়িকা হ্যাপি।

চলচ্চিত্রে আগমন, অভিনয় জীবন, আগামীর কাজ নিয়ে কথা বলবেন হ্যাপি। এ ছাড়া রুবেল হোসেনের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়েও বলবেন তিনি।

গত ১৩ ডিসেম্বর নাজনিন আক্তার হ্যাপি ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় নারী-নির্যাতন আইনে একটি মামলা করেন। এরপর হ্যাপিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

ফরেনসিক পরীক্ষা শেষে মিরপুর থানায় নিয়ে হ্যাপিকে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এর মধ্যে লোকচক্ষুর অগোচরে চলে যাওয়া রুবেল হোসেন হাইকোর্টে জামিন নিয়ে আসেন। চার সপ্তাহের আগাম জামিন পান তিনি। সবার দৃষ্টি এখন ফরেনসিক প্রতিবেদনের দিকে।

এমকে