নাট্য অভিনেতা ও মডেল পল্লবসহ ১১ জনকে অস্ত্রসহ আটক করেছে রামপ্ররা থানা পুলিশ।
রোববার ভোরে রামপুরার কুঞ্জবন থেকে তাদের আটক করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১৪ রাউন্ড গুলিসহ ৩টি বিদেশি পিস্তল ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
রামপুরা থানার এসআই নাসির আহমেদ জানান, অবৈধ অস্ত্র সাথে রাখায় আমরা তাদের আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে রাখা হয়েছে।
ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি.কম) // জি