শুটিং থেকে কিছুটা সময় বিরতি পেয়ে বেলগ্রেডের একটি নাইট ক্লাবে গিয়েছিলেন সামান্থা। সেখানে নিজের বিখ্যাত আইটেম গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’র সঙ্গে নাচলেন এই অভিনেত্রী। আর সেই মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বাহারি আলোর ঢেউ খেলা করছে পুরো ক্লাবে। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সিঁড়িতে দাঁড়ানো সামান্থা। তার হাতে বিয়ারের বোতল। তার পাশে দাঁড়ানো বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ব্যাকগ্রাউন্ডে বাজছে আইটেম গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’। গানের সঙ্গে নাচতে শুরু করেন সামান্থা।

প্রসঙ্গত, সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘শকুন্তলম’সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেন পরিচালক গুনাশেখর। গত ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা।

এন