আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বাই থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে অভিনেতা বিশ্বজিৎকে ও মুম্বাই থেকে মৌসুমিকে প্রার্থী হিসেবে ঘোষনা করা এখন শুধু সময়ের অপেক্ষা। খোদ মৌসুমির কথাতেই সেই ইঙ্গিত মিলেছে।
রোববার কলকাতায় এসে মৌসুমি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান আমি। ওঁর নেতৃত্বে বাংলায় কর্মযজ্ঞ চলছে। যারা মমতার সমালোচনা করে তাঁদের বলছি, একটু সময় দিন। এত কাজ এর আগে বাংলায় হয়নি।
মৌসুমি আরও বলেন, অনেক দলের তরফে তাঁর কাছে প্রস্তাব এলেও মমতার দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। মৌসুমির এদিনের কথা থেকেই স্পষ্ট, মুম্বাই থেকে তাঁর দাঁড়ানো একরকম নিশ্চিত।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মুম্বাইয়ে তৃণমূল প্রার্থী মৌসুমি!