হানিফ সংকেতের এবারের ঈদের নাটকের নাম ‘সার কথার ধার বেশি’। একজন সৎ এবং আদর্শ চরিত্রের মানুষ জামান সাহেব কিন্তু মেজাজ অত্যন্ত খিটখিটে। যে কোন ছোটখাটো বিষয় নিয়ে সারাদিন শুধু বক বক করতেই থাকেন। তার চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি তটস্থ থাকে।
জামান সাহেবের মেজাজের কারণে বাড়ির মানুষদের সঙ্গে তার বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। ভদ্রলোক ভাল কথা বললেও তার অতি কথার কারণে অনেকেই তা গ্রহণ করে না। আর এভাবেই নাটকের কাহিনী এগুতে থাকে এবং চমৎকার একটি বক্তব্য দিয়ে শেষ হয় গল্প।
বক্তব্যধর্মী এ নাটকে জামান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মায়ের চরিত্রে শর্মিলী আহমেদ ও পরিবারের একমাত্র মেয়ের ভূমিকায় কুসুম শিকদার ও মেয়ে জামাইর চরিত্রে মীর সাব্বির। এছাড়াও অভিনয় করেছেন আবদুল কাদের, আফজাল শরীফ, শামীমা নাজনীন, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, জোৎস্না আরাসহ আরও অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ, কণ্ঠ দিয়েছেন কমল।
জেআই





