'দ্যা থর' খ্যাত বলিউড তারকা ক্রিস হেমসোয়ার্থ ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ নির্বাচিত হয়েছেন। পিপলস ম্যাগাজিনের একটি জরিপে চলতি বছরে ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ নির্বাচিত হয়েছেন ক্রিস।
থর সিনেমায় অভিনয় করে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন এ অস্ট্রেলিয়ান অভিনেতা। এবার জীবত পুরুষদের তালিকায় সেক্সিয়েস্ট হিসাবে নির্বাচিত হলেন তিনি।
এ সম্মানে ভূষিত হওয়ার পর ক্রিস তার বাবা মাকে ধন্যবাদ জানিয়েছেন । কারণ তাদের কারণেই তো এমন সুন্দর চেহারা পেয়েছেন তিনি। যার কারনে তিনি এই উপাধি পেয়েছেন।
৩১ বছর বয়সি এবং তিন সন্তানের জনক ক্রিস পুরস্কার ঘোষণার খবর শুনে মজা করে তার ৩৮ বছর বয়সি স্ত্রী এলিসাকে বলেছেন, ‘দেখো সবাই আমাকে কিভাবে দেখে। সুতরাং ঘরের কাজে তোমাকে সাহায্য করা বা বাচ্চার ন্যাপি পাল্টানোর মতো সাধারণ কাজ আর আমার জন্য নয়। আমি এ সবের ঊর্দ্ধে। আর সেটা আমি প্রমাণ করে দিয়েছি।’
ইআর





