বলিউড অভিনেতা শহীদ কাপুর কন্যা সন্তানের বাবা হয়েছেন। তার ২২ বছর বয়সী স্ত্রী মীরা রাজপুত শুক্রবার রাতে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে শহীদ কাপুরের মেয়ের জন্ম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মীরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
৩৫ বছর বয়সী অভিনেতা শুক্রবার রাতে নিজেই টুইট করে এই সুখবর জানিয়েছেন।
তিনি লিখেছেন, 'সে এসেছে। আমরা কতটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। তোমাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।'
এই টুইটের পর শহী-মীরাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা।
শহীদ কাপুরকে সম্প্রতি উড়তা পাঞ্জাব ছবিতে দেখা গেছে। এ ছবির কাজের পর স্ত্রী মীরাকে সময় দেয়ার জন্য বিরতি নেন।
গত বছরের ৭ জুলাই দিল্লির মেয়ে মীরাকে বিয়ে করেন আলোচিত নায়িকা কারিনা কাপুরের প্রেমিক শহীদ কাপুর।
এম এ





