১১ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহ মাতাবে শাকিব খান-অপু বিশ্বাস জুটির 'ডেয়ারিং লাভার'। কমল সরকারের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।                    
উল্লেখ্য শুরুতেই ছবির নাম চিরদিনই তুমি যে আমার থাকলেও পরবর্তীতে গল্পের প্রয়োজনে চলচ্চিত্রটির নাম পরিবর্তিত হয়।
অপু বিশ্বাস ছবিটি নিয়ে  বলেন, ভিন্নধর্মী একটি লাভ-অ্যাকশন ফিল্ম। ছবিটিতে আমি মিশা সওদাগরের বোনের চরিত্রে অভিনয় করি। প্রবল দাপুটে এক মানুষের বোন হিসেবে কেউ আমার কাছে ঘেষতে পারে না। কিন্তু শাকিব আমার ভাইয়ের কাছে এসে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। শাকিবের সাহস দেখে বিস্মিত হন মিশা সওদাগর।
এরকমই নানা ঘটনা পরম্পরার ভেতর দিয়ে এক সময় শাকিবের সাথে আমার প্রেম হয়। আমাদের মিলনে বাঁধা হয়ে দাড়ান মিশা সওদাগর। এমনই একটি গল্পের ছবি এটি। আশা করি দর্শকের ছবিটি ভাল লাগবে।
এই তিন চরিত্র ছাড়াও সিনেমাটিতে প্রবীর মিত্র, ইলিয়াস কোবরাসহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করা হয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]