এ বছরের "বিলবোর্ড উইমেন" এ্যওয়ার্ড পাচ্ছেন টেইলর সুইফ্ট। তিনি প্রথম নারী যে দ্বিতীয় বারের মত এ পুরষ্কার পাচ্ছেন। আগামী ১২ ই ডিসেম্বর তিনি এ পুরষ্কার পাবেন বলে ঘোষণা করে গগেনহেম মিডিয়া
গগেনহেম মিডিয়ার সহ-সভাপতি মি. জেনিস মিন বলেন, "তার আকৃতি, সাফল্য, নেতৃত্ব এবং নতুনত্বের সঙ্গে সঙ্গীত শিল্পকে অনুপ্রাণিত করেছে। তাই আমরা তাকে দ্বিতীয় বারের মত এ এ্যওয়ার্ড দিতে পারবো বলে আনন্দবোধ করছি।"
২৪ বছর বয়সী এ শিল্পী ২০০৬ সালে তার প্রথম আত্মপ্রকাশ করার পর থেকে তার কর্মজীবনের সফলতার মাধ্যমে তিনি হট ১০০ জন বিলবোর্ড উইমেন এর মধ্যে ৬০ তম অবস্থান করে নিয়েছেন।
টেইলর সুইফ্ট বলেন, "আমি আমার জীবনের পথ নিয়ে খুব গর্বিত।"
আরো বলেন, "আমি ২৪ বছর বয়সী একজন স্বাধীনচেতা নারী। আমার জীবনে অনেক মজার জিনিস ঘটেছে।"
ইআর





