ফের নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের সিনিয়র অভিনেতা আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার সন্ধ্যার পর শ্বাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
রাজ্জাকের ছেলে অভিনেতা সম্রাট হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সম্রাট বলেন, “বৃহস্পতিবার ইফতারের পর আব্বার বুকে ব্যথা শুরু হয়। শ্বাসকষ্টের সঙ্গে রক্তচাপও বেড়ে গিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করি।”
রাজ্জাকের শারিরীক অবস্থা এখন ‘মোটামুটি ভালো’ বলে জানিয়েছেন সম্রাট। শুক্রবার সকাল থেকে তার শ্বাসকষ্ট নেই। রক্তচাপও স্বাভাবিক রয়েছে। তবে এখনও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
অভিনেতা রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়াতে ভুগছেন। এ বছর মার্চে তার অবস্থার অবনতি হতে শুরু করে। মার্চের শেষদিকে নিজের প্রোডাকশন হাউজ রাজলক্ষ্মীর ব্যানারে ‘কার্তুজ’ সিনেমার সেটেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





