শুরু থেকেই অভিনয়শৈলী দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন নায়িকা মাহিয়া মাহি। পরপর ৩টি রোমান্টিক সিনেমা দিয়ে নিজের পথ সুগম করলেও তার অভিনীত প্রতিটি সিনেমাতেই যেন নিত্য নতুন মাহির দেখা মিলেছে।
শাকিব খানের বিপরীতে ‘ভালোবাসা আজকালে’ও মাহিকে দেখা গেছে নতুন সাজে। বাপ্পির সঙ্গে ‘তবুও ভালোবাসি’ এবং ‘কী দারুণ দেখতে’ সিনেমাতেও দর্শককে আকৃষ্ট করেছেন ব্যতিক্রমী উপস্থাপনা দিয়ে।
এরপর পরই ‘অগ্নি’-ঝড়। অগ্নির আলোচনা শেষ হতে না হতেই ‘দবির সাহেবের সংসার’। এবার প্রথমবারের মতো কমেডি ছবিতে অভিনয় করছেন মাহি।
জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিটি আগামী ৪ এপ্রিল মুক্তি পাচ্ছে শতাধিক সিনেমা হলে। অগ্নির মতো দবির সাহেবের সংসারও মুক্তির আগেই সাড়া ফেলেছে ইন্টারনেটে। বিশেষ করে ফেসবুকে রীতিমতো হই চই পড়ে গেছে বলা চলে। এখানে কাজের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিপরীতে রয়েছেন বাপ্পি এবং নবাগত রোজ।
একের পর এক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি বলেন, নিজেকে ভাগ্যবতী ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমার প্রত্যাশার চেয়েও যেন অনেক বেশি ভালোবাসা পাচ্ছি দর্শকের। এতো ভালোবাসার পরেও মনে হচ্ছে ‘দবির সাহেবের সংসার’ সিনেমাটি নতুনমাত্রার এক বিনোদন দিবে দর্শককে। এখানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দর্শক আমাকে দেখতে পারবে।
মাহি আরো বলেন, শুধু গল্প কিংবা লোকেশন নয়, সিনেমার গানেও রয়েছে ব্যতিক্রমী ছোঁয়া। সব মিলিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে নাম ভুমিকায় অভিনয় করেছেন আলীরাজ। এছাড়া আরো অভিনয় করেছেন আলেকজান্ডার, আসিফ ইমরোজ, রেবেকা প্রমুখ।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
বিনোদন
বৈশাখের আগেই মাহি-ঝড়
শুরু থেকেই অভিনয়শৈলী দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন নায়িকা মাহিয়া মাহি। পরপর ৩টি রোমান্টিক সিনেমা দিয়ে নিজের পথ সুগম করলেও তার অভিনীত প্রতিটি সিনেমাতেই যেন নিত্য নতুন মাহির দেখা মিলেছে।





