বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে ভাড়ায় নেয়া একটি বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের আন্ধেরি বিল্ডিংয়ের ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেছে পুলিশ।
মুম্বাই মিরর জানিয়েছে, মানিক সোনি নামে এক ব্যক্তি স্পা খুলেছিলেন প্রিয়াঙ্কার ওই বাড়িতে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে স্পার নামে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া যায়।
ওই ভবনেই প্রিয়াঙ্কার মায়ের একটি ক্লিনিক। ভবনটির একটি তলার তিন হাজার বর্গফুটের মালিক প্রিয়াঙ্কা।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আটকের পর তিনজনকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ম্যারিকম খ্যাত অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র: ইন্ডিয়া ডটকম।
কেএইচ





