ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’শিরোনামের একটি চলচ্চিত্র উৎসব।

বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র ‍নিয়ে বছরব্যাপি এ প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের উদ্বোধনী প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ৫টি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। এপ্রিল মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত উৎসবে জমা হওয়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরি সদস্যরা এই চলচ্চিত্রগুলো নির্বাচিত করেছেন।

নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো :

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বৈষম্য’পরিচালনায় এ্যাডাম দৌলা।

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘ফাঁদ পরিচালনায় হুমায়ুন কবীর শুভ।

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘প্রেক্ষাপট’পরিচালনায় আহমেদ সালেকীন।

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘স্বপ্নের শিখরে হলুদ কোলাজ’নির্মাতা মোরশেদ শাহনূর হালিম হিমাদ্রী, স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আবিরের ঘর’পরিচালনাক সন্দিপ বিশ্বাস এবং ‘দ্যা ম্যাজিক রিমোট’নির্মাতা খন্দকার মো. জাকির।

আগামী ২ মে, শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কেএইচ