কথায় আছে পড়াশুনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে৷ তবে কলি যুগে সে কথা কতটা খাটে তা প্রমাণ করলেন বলিউড বম্বশেল রাখি সাওয়ান্ত৷ ভোট প্রচারে এসে নিজেই নিজেকে নিরক্ষর বলে প্রচার চালাচ্ছেন৷
অন্যদিকে রাখির ভোটের মনোনয়ন পত্র জমা দিতেই হতবাক সবাই৷ রাখি জানিয়েছেন তাঁর ব্যাঙ্কে জমেছে প্রায় পনেরো কোটি টাকা৷ আর এই টাকা পুরোটাই রাখির সেভিংস! তবে শুধুই কাঁচা টাকা নয়, পনেরো কোটির লিস্টিতে রয়েছে রাখির বাস ভবন, অফিস৷
তবে রাখির এই পনেরো কোটির গল্প অনেকটাই রাখি নাকি চেপে গিয়েছেন ভোটের মনোনয়ন পত্রে৷ লুকিয়েছেন বকেয়া ইনকাম ট্যাক্সও৷ তবে মনোনয়ন পত্রে রাখি লিখতে ভোলেননি তিনি নিরক্ষর৷
রাখি জানিয়েছেন, ‘বই পত্র যেটা শেখাতে পারেনি৷ তা আমি জীবন সংগ্রাম থেকে শিখেছি৷ আর সেই জীবন সংগ্রামকেই কাজে লাগিয়ে রাজনীতি করতে চাই৷ পড়াশুনা জানা বহু মন্ত্রীদের তো দেখলাম৷ তারা সবচেয়ে বেশি দুর্নীতির সামিল৷ আমি অন্তত তা করব না৷’
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
রাখির কোটি টাকা
কথায় আছে পড়াশুনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে৷ তবে কলি যুগে সে কথা কতটা খাটে তা প্রমাণ করলেন বলিউড বম্বশেল রাখি সাওয়ান্ত৷ ভোট প্রচারে এসে নিজেই নিজেকে নিরক্ষর বলে প্রচার চালাচ্ছেন৷ অন্যদিকে রাখির ভোটের মনোনয়ন পত্র জমা দিতেই হতবাক সবাই৷





