শুক্রবার মুক্তি পেলো মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’। এই উপলক্ষে প্রেক্ষাগৃহগুলোতে দল বলে হাজির হচ্ছেন ‘পিঁপড়াবিদ্যা’ টিম। সকাল থেকে কারি বহর নিয়ে তারা বিভিন্ন প্রেক্ষাগৃহগুলোতে হাজির হচ্ছেন।
পিঁপড়াবিদ্যা’ টিম প্রথমে যান ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, শিনা চৌহান, নূর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া ও ফরিদুর রেজা সাগর সহ আরো অনেকে।
একে একে তারা যাচ্ছেন স্টার সিনেপ্লেক্স, বলাকা, আনন্দ, মধুমিতা ও শ্যামলী সিনেমা হলে। পর্যায়ক্রমে তারা যাবেন ঢাকার বাইরের হল গুলোতেও।
জেআই





