বেশ কিছুদিন ধরেই বলিউডের আকাশে বাতাসে উড়ছিল ফর্সা হওয়ার জন্য শ্যামবর্ণা সুন্দরী কাজল নাকি অস্ত্রোপচারের শরণাপন্ন হয়েছেন। সম্প্রতি একটি ছবিতে শ্যামবর্ণা কাজল দুধে আলতা গায়ের রং নিয়ে ধরা পড়াতেই এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। শেষমেশ এতদিনে এসে মুখ খুললেন কাজল।
ফর্সা হওয়ার জন্য চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে অবধি গিয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে একচোট হেসে নিয়ে কাজল জানালেন তার ফর্সা হওয়ার পেছনে মোটেই চিকিৎসাবিজ্ঞানের কোন কেরামতি নেই। বরং দীর্ঘদিন ধরে রোদে না আসাতেই গায়ের রং কিছুটা হালকা হয়েছে তার।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400675535.jpg[/img]
আর এর উপর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়ম মেনে কাজ করা- এসবও অন্যতম কারণ। অর্থাৎ, ফর্সা হওয়ার জন্য কাজল কোনো চেষ্টাই করেননি।
তিনি বলেন, “১০ বছর ধরে আমি টানা সূর্যের আলোতে, রোদের মধ্যে কাজ করে গিয়েছি। এই কারণেই আমার গায়ের রং কিছুটা গাঢ় হয়ে গিয়েছিল। কিন্তু অনেকদিন তো হয়ে গেল, আমাকে মোটেই রোদের ভেতর আর বের হতে হয় না। তাই লম্বা সময় ধরে ঘরের ভেতরে থাকায় আমি ফর্সা হয়েছি। ফর্সা হওয়ার জন্য আমাকে কোনো স্কিন সার্জারি করাতে হয়নি, বরং এটাকে ‘ঘরে থাকার সার্জারি’ বলতে পারেন।”
অবশ্যই এটা কাজলের ব্যাখ্যা, এখন এই ব্যাখ্যা কে বিশ্বাস করবেন আর কে বিশ্বাস করবেন না, তা নিতান্তই তার ব্যাপার। অস্বীকার করার উপায় তো আর নেই যে কাজলের ফর্সা হওয়ার পেছনের এই গল্প কিছুটা অবিশ্বাস্যই বটে! সূত্র: ইন্ডিয়া টুডে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
কাজলের ফর্সা হওয়ার রহস্য ফাঁস
বেশ কিছুদিন ধরেই বলিউডের আকাশে বাতাসে উড়ছিল ফর্সা হওয়ার জন্য শ্যামবর্ণা সুন্দরী কাজল নাকি অস্ত্রোপচারের শরণাপন্ন হয়েছেন। সম্প্রতি একটি ছবিতে শ্যামবর্ণা কাজল দুধে আলতা গায়ের রং নিয়ে ধরা পড়াতেই এ নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছিল।





