নভেম্বরের প্রথম সপ্তাহে সেন্সরে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ছবি ‘দেশা-দ্য লিডার’। একটি বিশ্বস্তসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
‘দেশা-দ্য লিডার’ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিপন ও মাহি। আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল খান, মঞ্জুরুল করিমসহ অনেকে।
এর আগে বেশ কয়েকবার ছবিটি মুক্তির প্রস্তুতি নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দেয়া হয়নি। সূত্রটি আরো জানায় সেন্সরের ছাড়পত্র হাতে পেলে ছবির মুক্তির তারিখ জানানো হবে। তবে ধারনা করা হচ্ছে ছবিটি ১৫ ডিসেম্বর মুক্তি পেতে পারে।
এইদিকে আগামী ৭ নভেম্বর জাজ’র আরেকটি ছবি ‘অনেক সাধের ময়না’ মুক্তি পাচ্ছে। প্রেক্ষাগৃহে এই ছবিটি প্রদর্শনের মাঝে মাঝে দেখানো হবে ‘দেশা-দ্য লিডার’ ছবিটির টিজার। এছাড়া ১০ নভেম্বর টিজারটি অনলাইনে ছাড়া হবে।
জেআই





