কারিনা কাপুর খান ও তাঁর বড়বোন করিশমা কাপুরের ভালোবাসার খবর সবাই জানে। কিন্তু দিদির জন্মদিনে যাওয়ার জন্য শ্যুটিং থেকে ছুটি নিলেন কারিনা। কারিনা কাপুর সম্প্রতি রোহিত শেট্টির ‘সিংঘম’ এর সিক্যুয়েলের শ্যুটিং নিয়ে হায়দরাবাদে ব্যস্ত। কিন্তু শ্যুটিঙের জন্য তিনি কিছুতেই ‘মিস’ করতে পারবেন না তাঁর বড়বোন লোলো করিশমা কাপুরের জন্মদিন। তাই পরিচালকের কাছ থেকে ছুটি চেয়ে মুম্বইয়ের দিকে রওনা দিচ্ছেন নবাব বেগম।

তিনি বলেন,  ‘আমি রোহিতকে অনুরোধ করেছিলাম যাতে আমাকে ১-২দিনের জন্য ছুটি দেন। এই বুধবার লোলো ৪০ বছরে পা দেবে, আমি ওর সঙ্গে থেকে সারপ্রাইজ দিয়ে জন্মদিনটা বিশেষ করতে চাই।’

বিয়ের পর থেকে বহু সিনেমাতে অভিনয়ের প্রস্তাব ছেড়ে দিয়েছেন, অনেকদিন বাদে ‘সিংঘম’ সিক্যুয়েলে অভিনয় করতে রাজি হয়েছেন কারিনা কাপুর খান।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই