মুক্তির তিন দিনের মাথায় শাহরুখের হ্যাপি নিউ ইয়ার একশ কোটি রুপি ছাড়িয়ে গেছে। গত শুক্রবার সিনেমাটি মুক্তি পায়। মুক্তির প্রথম দিনই বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার।
শুক্রবার সিনেমাটি ৪৪.৯৭ কোটি রুপি আয় করে। যা বলিউডের ইতিহাসে মুক্তির প্রথমদিনে সর্বোচ্চ আয়।
প্রথমদিনের আয় দেখে ধারণা করা হয়েছিল শনি ও রোববার আয় আরো বাড়বে। তবে সে হিসেবে না বাড়লেও কম হয়নি। শনিবার আয় করে ৩৮ কোটি রুপি। আর রোববার তৃতীয় দিনের ৩৭ কোটি রুপি আয় করে এক শ’ কোটি ছাড়িয়ে গেছে মাল্টিস্টারের এই সিনেমা।
ফারাহ খান পরিচালিত এই সিনেমায় বলিউডের কিং খান শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দিপীকা পাডুকন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সোনু সুদ ও নাসিরুদ্দিন শাহের ছেলে বিভান শাহ।
এর আগে আমির খানের ধুম ৩ প্রথম দিনে ৩৬.৩২ কোটি রুপি আয় করেছিল। এছাড়া শাহরুখ-দীপিকা জুটির চেন্নাই এক্সপ্রেস প্রথম দিনে আয় করেছিল ৩৩.১২ কোটি রুপি।
তবে তিন দিনের মাথায় এক শ’ কোটি রুপি ছাড়াও বলিউডের আরো অনেক রেকর্ড ভেঙেছে হ্যাপি নিউ ইয়ার। এখন দেখার অপেক্ষায় সিনেমাটি ধুম-৩ এর বিশ্বব্যাপী রেকর্ড ভাঙতে পারে কিনা।
সূত্র : ফিল্মি বিট
ইআর





