আলিয়া ভাট যেদিন থেকে 'কফি উইথ করণ' থেকে ঘুরে এসেছেন সেদিন থেকেই ইন্টারনেটে আলিয়াকে নিয়ে একের পর এক জোকস ভাইরাল হয়ে যাচ্ছে। সকলেই আলিয়ার ছবির বদলে ইন্টারনেটে আলিয়ার হট জোকস খুঁজে বেড়াচ্ছেন। সবাই আলিয়াকে কেবল হাসির পাত্রী হিসেবেই দেখছেন।
এআইবি ছাড়া আর কেউ আলিয়ার মনের কথা একবারও ভাবেনি। এই বিশেষ দল আলিয়াকে অনুসরণ করে বিশ্বের সামনে তুলে ধরেছেন আলিয়ার জীবনের সংঘর্ষ। তারা সম্প্রতি আলিয়াকে নিয়ে একটি ডকুমেন্ট্রি প্রকাশ করেছে।
ইউটিউবে ‘আলিয়া ভাট-জিনিয়াস অফ দ্য ইয়ার’ নামের এই ডক্যুমেন্ট্রি আপলোড হওয়ার পর থেকেই ট্যুইটারে এটি নিয়ে ধুম পড়ে গিয়েছে। সঙ্গীতকার বিশাল দললানি থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার মসাবা গুপ্তাও এটি নিয়ে ট্যুইট করেছে। দিনের শেষে ‘আলিয়া জোকস’ নতুন রূপে সোশ্যাল মিডিয়ার ছেয়ে গেছে।
ভিডিও থেকেই জেনে নিন জিনিয়াস হওয়ার জন্য আলিয়াকে কত কাঠ-খড় পোড়াতে হয়েছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





