জনপ্রিয় চিত্র পরিচালক এম বি মানিক আর নেই (ইন্নানিল্লাহে. . . . . রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে দুর্বৃত্তের গুলিতে মারাত্বক আহতাবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন।
কাহিনীকার ও সংলাপ রচয়িতা আবদুল্লাহ জহির বাবু এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তন্ময় কথাচিত্রের কর্ণধার বাবুল ভাইয়ের নিউইয়র্কে একটি পেট্রোল পাম্প আছে। সেই পাম্পে চাকরি করতো মানিক। গতকাল কয়েকজন মার্কিন নিগ্রো টাকা চাইতে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিককে গুলি করে। দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আর এই ঘটনা বাবুকে নিশ্চিত করেছে প্রযোজক বাবুল সাহেব।
এম বি মানিক শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘দুর্ধর্ষ প্রেমিক’ ছবিটি মুক্তির পরপরই আমেরিকায় চলে যান।
মানিক নব্বই-এর দশকে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রে কাজ শুরু করেন। ‘দুর্ধর্ষ’ তার পরিচালিত প্রথম সিনেমা। এরপর পরিচালনা করেছেন ‘জান আমার জান’, ‘এক টাকার দেনমোহর’, ‘জান কোরবান’, ‘কঠিন প্রেম’, ‘বলো না তুমি আমার’, ‘প্রেম কয়েদী’ প্রভৃতি।
জানা গেছে, তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
চিত্রপরিচালক এমবি মানিক দুর্বৃত্তদের গুলিতে নিহত