শুরু হচ্ছে চার মাসব্যাপী ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছে এ কর্মশালাটি। এতে তত্ত্বীয় বিষয় ছাড়াও হাতে-কলমে ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন- চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, মোরশেদুল ইসলাম, আলোকচিত্রশিল্পী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, সাইদুল আনাম টুটুল, নাট্যজন লিয়াকত আলী লাকী, চিত্রগ্রাহক মাকসুদুল বারী, সম্পাদক সাজ্জাদ জহির, চলচ্চিত্রগ্রাহক পঙ্কজ পালিত।

এ ছাড়াও থাকবেন-  শব্দ-প্রকৌশলী রতন পাল, নাট্যকার আজাদ আবুল কালাম, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী সব্যসাচী হাজরা, নির্মাতা রাজীবুল হোসেন, শব্দ-গ্রাহক নাহিদ মাসুদ, নির্মাতা সাইফুল ওয়াদুদ হেলাল, শিল্পী তানভীর আলম সজীব, স্থপতি রাজন দাশ, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, নির্মাতা প্রসূন রহমান, নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।
 
এ কর্মশালাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে- চলচ্চিত্র অনুধাবন পর্ব, হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ ও চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণ পর্ব।

সপ্তাহের শুক্রবার ও শনিবার  এ কর্মশালার ক্লাশ অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এ কর্মশালা। নিবন্ধনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।

যোগাযোগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাতীয় নাট্যশালা ভবন, কক্ষ নং ৭০১, ঢাকা।

জেআই