তরুণ চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু গ্রাম-বাংলার পুরনো ঐতিহ্য নিয়ে নির্মাণ করছেন পুরনো ধাঁচের চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। এছাড়াও মুক্তিকামী মানুষের চাল-চিত্রের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে এ ছবিতে।

মাসুম রেজার কাহিনী ও সংলাপে ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শহিদ্দুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ। এছাড়াও আছেন মাসুদ মইনউদ্দিন, সানজিদা তন্ময়, মৌটুসি, তারেক বাবু, আমিরুল ইসলাম, ডলার, আহমেদ হিমু, কিশোরী নাহিন প্রমুখ।

ইতোমধ্যেই সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে। ছবিটির শ্যুটিং হয়েছে পদ্মার লাঙ্গল মোড়া চর ও দৌলতদিয়ার যৌনপল্লীতে। জানা গেছে, ফেব্রুয়ারি মাসে সেন্সরে জমা পরবে ছবিটি।

জেআই