বাংলাদেশের শেকড় সন্ধানে, এদেশের রাজনৈতিক বাস্তবতায় একজন চলচ্চিত্রকারের স্বরূপ আবিষ্কারে বারবার যে নামটি উচ্চারিত হবে তিনি জহির রায়হান। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে কিছুকাল কলকাতায় বসবাস করলেও দেশ বিভাগের পর থেকে এই ভূখণ্ডেই বেড়ে ওঠেন। তার জীবনভ্রমণের দিকে তাকালে আমরা একজন সাহিত্যিক জহির রায়হানের পাশাপাশি শেষ পর্যন্ত একজন তুমুল চলচ্চিত্রকার সত্তাকে উদ্ভাসিত হয়ে উঠতে দেখি তার ভেতর।
ছোটকাগজ ম্যাজিক লণ্ঠনের পক্ষ থেকে ২০১২ সালের ১৪ মে একটি আসরে নির্মাতা ও গবেষক নুরুল আলম আতিক চলচ্চিত্রকার জহির রায়হানকে নিয়ে তার একটি লেখা বক্তৃতা আকারে উপস্থাপন করেন। ‘জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে’ শিরোনামের সে লেখাটিতে জহির রায়হানের চলচ্চিত্র ও চলচ্চিত্র কেন্দ্রিক সংগ্রাম যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে এদেশের রাজনৈতিক বাস্তবতায় একজন নির্মাতার সঙ্কট ও করণীয়। পাশাপাশি জহির রায়হানের চলচ্চিত্রগুলো নিয়ে তাত্ত্বিক আলোচনাও করেছেন তিনি। পাশাপাশি লেখাটির মধ্যদিয়ে হারিয়ে যাওয়া জহির রায়হানকেও নতুন করে অনুসন্ধানে নেমেছেন।
জহির রায়হানের অন্তর্ধান অথবা মৃত্যুবার্ষিকী ৩০ জানুয়ারি। এ উপলক্ষ্যে ম্যাজিক লণ্ঠনের সে আসরে নুরুল আলম আতিকের বক্তৃতার অনুলিপি দুই কিস্তিতে পাঠকদের জন্য প্রকাশিত হলো।
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
বিনোদন
জহির রায়হানের খোঁজ পাওয়া গেছে
বাংলাদেশের শেকড় সন্ধানে, এদেশের রাজনৈতিক বাস্তবতায় একজন চলচ্চিত্রকারের স্বরূপ আবিষ্কারে বারবার যে নামটি উচ্চারিত হবে তিনি জহির রায়হান। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনী জেলার অন্তর্গত মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।





