রেহানের তিন প্রেমিকা রিনি, মারিয়া ও সিমি। তিনজনই রেহানকে খুব ভালোবাসে। কিন্তু রেহান অফিসের প্রমোশনের কথা বলে তিনজনের কাছ থেকেই আলাদাভাবে পাঁচ লক্ষ করে টাকা নিয়ে উধাও হয়ে যায়।

প্রেমিকারা রেহানের খোঁজে তার অফিসে গিয়ে জানতে পারে প্রমোশনের কথাটা মিথ্যা। উপায়ান্তর না দেখে রেহানের বাসায় গিয়ে উপস্থিত হয় তারা, কিন্তু সেখানেও তাকে পাওয়া যায় না।

অবশেষে এক হাসপাতালে গিয়ে তারা রেহানকে খুঁজে পায় এবং জানতে পারে রেহান তার মেয়ের চিকিৎসার জন্য তাদের সাথে এই প্রতারণা করতে বাধ্য হয়েছে- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘শেষ দৃশ্য’।

রিজওয়ান খানের রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। অভিনয় করেছেন সজল, সুজানা, চৈতি, কাজল প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

জেআই