গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান এবার উপস্থাপনা করলেন। হৃদয়ের নামের সঙ্গে মিলিয়ে সংগীত বিষয়ক এ অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘হৃদয়ের কথা’।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী বালাম, কনা, নির্ঝর ও মডেল সুজানা। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে হৃদয়ের আলাপচারিতার ফাঁকে ফাঁকে দেখানো হবে বিভিন্ন ভিডিও।
হৃদয় বলেন, ‘প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। সত্যি বলতে আমাকে দিয়ে উপস্থাপনা করানো হয়েছে। এর মূল পরিকল্পনা কবির বকুলের। তার অনুরোধেই উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে আসতে রাজি হলাম। আশা রাখি, অনুষ্ঠানটি সবাই উপভোগ করবেন।’
‘হৃদয়ের কথা’অনুষ্ঠানটি ঈদের পরদিন সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





