না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক, সেন্সর বোর্ডের সাবেক সদস্য এনায়েত করিম। আজ বুধবার সকাল ৭টায় তিনি মারা যান।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ নির্মাতা।
আজ দুপুরে এফডিসিতে এনায়েত করিমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাসাবোর নিজ বাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে বরিশালের বানারিপাড়ার গ্রামের বাড়িতে। সেখানেই তার কবর দেয়া হবে।
এনায়েত করিম পরিচালিত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো- নারী আন্দোলন, প্রেমযুদ্ধ, রুটি, ক্ষুধার জ্বালা, কালো চশমা, লাল চোখ, দেশের মাটি, কদম আলী মাস্তান প্রভৃতি।
৩০ নভেম্বর, রোববার রাতে নিজ বাসায় ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইআর





