নায়ক রাজ রাজ্জাক। নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে বাসায় ফেরার অনুমতি পান তিনি। বাংলা চলচ্চিত্রের বরেন্য অভিনয় শিল্পী রাজ্জাক শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কয়েক দিন রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রথম দফায় হাসপাতালে আনার পর ৩রা এপ্রিল সকালে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু বাসায় ফেরার ২৪ ঘন্টা পার না হতেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরিস্থিতির অবনতি ঘটলে শুক্রবার সকালে আবারও রাজ্জাককে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। ভর্তি করানো হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সেখান থেকে আজ সোমবার সকালে হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন তারই ছেলে চিত্রনায়ক সম্রাট। সম্রাট বলেন, আব্বা এখন অনেক ভাল আছেন। বাড়ি ফেরার অনুমতি দিলেও চিকিৎসক আব্বাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্জাক