কাঁচা লঙ্কা প্রতীক নিয়ে রাষ্ট্রীয় আম আদমি পার্টির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। কুড়িয়ে-কাঁচিয়ে ১৫টা ভোট পরেছে রাখীর ঝুলিতে। ভোটে গোহারা হেরেও চুপ নেই রাখী। ফলাও করে বলে বেড়ালেন ‘আমার কোটি টাকা নেই ওড়ানোর মতো’।
স্থানীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাখী জানিয়েছেন, আমি হেরেছি। আমি দুঃখিত কারণ আমি হেরেছি কিন্তু বিজেপি জিতেছে। আমি খুশি যে এবার নরেদ্র মোদী চালিত সরকার হবে।
ফের ভোটে লড়বেন কিনা সেটা একেবারেই এড়িয়ে গিয়েছেন রাখী তবে জানিয়েছেন, আমি আমার দল থেকে ইস্তফা দিয়েছি, আমি বুঝেছি কেউ তখনই জেতে যখন কোন বড় দলের প্রার্থী হয়।
তিনি আরও বলেন, কেউ ভোট তখনই জেতে যখন তার কাছে অনেক টাকা থাকে। আমি হেরেছি তার একমাত্র কারণ আমার কাছে কোটি টাকা নেই। বলিউডের আইটেম গার্ল বলতে ভুললেন না ‘অনন্ত আমার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের থেকে ভাল, লোকে আমার ১২ দিনের দলকে অন্তত চেনে’।[b]
ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
১৫ ভোট পেয়েছেন রাখী সাওয়ান্ত
কাঁচা লঙ্কা প্রতীক নিয়ে রাষ্ট্রীয় আম আদমি পার্টির হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। কুড়িয়ে-কাঁচিয়ে ১৫টা ভোট পরেছে রাখীর ঝুলিতে। ভোটে গোহারা হেরেও চুপ নেই রাখী। ফলাও করে বলে বেড়ালেন ‘আমার





