হ্যারিপটার খ্যাত নায়ক ডেনিয়েল রেডক্লিফের নতুন মুভি 'হর্নস' মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ৩১ অক্টোবর। হরর মুভিটিতে ২৪ বছর বয়সী এ অভিনেতা 'নায়ক-বিরোধী' চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
মজার বিষয় হলো, ভক্তরা তার মাথায় দু'টি শিং দেখতে পাবেন।
এ সম্পর্কে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ইতিপূর্বে আমি যে ধরণের কাজ করেছি সেগুলোর থেকে "এটা খুব, খুব ব্যতিক্রম"। নায়ক-বিরোধী চরিত্রে অভিনয় করাটা চমৎকার।
কী আছে হরর মুভি 'হর্নস'-এ?
মুভিটিতে দেখা যাবে, যুবক ইগনেটিয়াস পেরিস তার বান্ধবী মেরিন উইলিআমসকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত।
যাহোক, একদিন মাতাল অবস্থায় রাত কাটানোর পর সকালে ঘুম থেকে উঠে সে নিজের মাঝে একটি পরবির্তন লক্ষ করবে। সে দেখতে পাবে, তার মাথায় দুটি শিং গজিয়ে উঠছে।
শুধু তাই না, এক ধরণের বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠবে ইগনেটিয়াস পেরিস। এ ক্ষমতার সাহায্যে সে মানুষকে মনের গোপন কথা প্রকাশ করতে বাধ্য করতে পারবে। এরপর, প্রেমিকার প্রকৃত খুনীকে বের করার মিশনে নামবে যুবক পেরিস।
আমেরিকান লেখক জোই হিলের হরর উপন্যাস 'হর্নস' অবলম্বনে নির্মিত হয়েছে 'হর্নস' মুভিটি। মুভিটির পরিচালক আলেক্সজেন্ডার আজা। অভিনেতা ডেনিয়েল রেডক্লিফ মুভিটিতে ইগনেটিয়াস পেরিস চরিত্রে অভিনয় করেছেন। তার বান্ধবীর চরিত্রে অভিনয়ন করেছেন অভিনেত্রী জুনু টেম্পেল। সিনেমায় জুনু টেম্পেলের নাম মেরিন উইলিআমস।
সূত্র: দি ইনডিপেনডেন্ট, এনডিটিভি, উইকিপিডিয়া।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





