গুলশানের পর এবার রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ নাবিলা বুটিকস্।

শনিবার  বিশ্বমানের এ ফ্যাশন হাউজের উত্তরা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাবিলা বুটিকসের ব্যবস্থাপনা পরিচালক শামীমা নবী। আরও উপস্থিত ছিলেন নাবিলার চেয়ারম্যান মেজর (অব.) টি.আই.এম নূরুন নবী, পরিচালক নাবিলা, চলচ্চিত্র অভিনেত্রী শাহনূর, মডেল নিলয়, নাবিলাসহ  সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব্য, ব্যবসায়ি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

নাবিলার বিশেষত্ব প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার শামীমা নবী বলেন, একজন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করি সুন্দরের বিকল্প আরও একটি সুন্দর সৃষ্টিতে এবং সেটা হচ্ছে পোশাক ও অলংকার যা মানুষকে অধিক সুন্দর, আকর্ষনীয় ও প্রাঞ্জল করে তুলবে।

নাবিলার চেয়ারম্যান মেজর (অব.) টি.আই.এম নূরুন নবী বলেন, নাবিলার প্রতিটি পোষাক তৈরী হয় বাঙ্গালী ও ইসলামী চেতনার উপর ভিত্তি করে। পোষাকের ডিজাইনে বরাবরই আধুনিকায়নকে গুরুত্ব দেয়া হয়।

নাবিলা বটিকসে পোষাকের দাম  নির্ধারণ করা হয় সকলেরই ক্রয় ক্ষমতা ও সাধ্যের কথা মাথায় রেখে। এখানে শাড়ী-১০০০ টাকা থেকে ১,৫০,০০০/-টাকা, থ্রি-পিচ-১২০০/- টাকা থেকে ১  লাখ টাকা, লেহেঙ্গা ১০,০০০/-টাকা থেকে চার লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর