মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ অবশেষে নিজের অভিমান ভাঙলেন। পুরনো দ্বন্দ্ব ভুলে প্রেমিক কোরিওগ্রাফার ক্যাসপার স্মার্টের সঙ্গে তিনি আবারো অভিসারে মেতেছেন।

সম্প্রতি আমেরিকান আইডল-১৪-এর রিয়েলিটি শোতে মঞ্চের পেছনে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপরই তাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগার খবর চাউর হয়ে যায়।

সম্প্রতি জানা গেছে, ওই অনুষ্ঠানে বেশিরভাগ সময় পাশাপাশি ছিলেন লোপেজ ও ক্যাসপার। এ প্রসঙ্গে জেনিফার লোপেজের একজন ঘনিষ্ঠ বন্ধু জানান, অনেকদিন ধরে লোপেজ-স্মার্টের মধ্যে মান-অভিমানের পালা চলছিল। এর ফলে মিডিয়ায় তাদের সম্পর্কে ভাঙনের গুজব ওঠে। তবে তারা পরস্পরের প্রতি অভিমান ভুলে আবারো এক থাকছেন।

ইআর