‘মোমেন্ট উইথ স্টারস’ নামে এক আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হয়েছিলেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি।
প্রযোজক জানান, এ অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিব খানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বেছে নিতে বলা হয় অপু বিশ্বাস ও ববিকে। কিন্তু শাকিব খান ভুল করে অপুর জায়গায় ববিকে এবং ববির জায়গায় অপুকে বেছে নেন। চোখ খুলে দেয়ার পর শাকিব তার ভুলের জন্য লজ্জার হাসি দেন।
অনুষ্ঠানে তারা কথা বলেছেন সিনেমা, ক্যারিয়ারসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে। শাকিবের সাথে অপু বিশ্বাসের জুটি প্রসঙ্গে অপু বলেন, ‘জুটি প্রথা র্দীঘদিন আমাদের চলচ্চিত্রে চলে আসছে। সে ধারাবাহিকতায় শাকিব ও আমার জুটিটা দর্শক লুফে নিয়েছে। প্রায় আট বছর ধরে শাকিবের সঙ্গে ৪৫টি’র ও বেশি সিনেমা ব্যবসা সফল হয়েছে আমার।’
বিয়ে কবে করছেন এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন,‘তিন বছরের মধ্যে বিয়ে করবো’ অন্যদিকে ববি ও অপু বিশ্বাস বলেন 'পাঁচ বছর আগে বিয়ে নয়।'
সুমন মাহমুদের প্রযোজনায় ও মডেল, অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আরটিভির ঈদের অনুষ্ঠানমালায়।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





