একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রবীণ আলোকচিত্রী গোলাম মুস্তাফা চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৯ জুলাই (শুক্রবার) সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার দুপুরে বিশিষ্ট আলোকচিত্রী রফিকুর রহমান রেকু সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মরহুম কে রাজধানীর ইস্কাটন গার্ডেন মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
জানা যায়, গোলাম মুস্তাফা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
দেশবরেণ্য এই আলোকচিত্রীর প্রয়াণে তার পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি বাংলাদেশ টেলিভিশনে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। এছাড়া আলোকচিত্রীদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী পুরুষ ছিলেন তিনি।
এইচএন





