আবারও চলচ্চিত্রে ফিরলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তবে, এবার নায়ক নয়, পুলিশ অফিসার হয়ে ফিরেছেন। ‘রান আউট’ ছবির মধ্য দিয়ে ফের চলচ্চিত্রে ফিরলেন সানি।
‘রান আউট’ ছবিটি পরিচালনা করছেন তন্ময় তানসেন। এতে ওমর সানির পাশাপাশি আরো অভিনয় করছেন ফেরদৌস, সজল, মৌসুমী নাগ স্বর্ণা প্রমুখ।
চলচ্চিত্রে ফেরার ব্যাপারে ওমর সানি বলেন, “দেশীয় চলচ্চিত্রে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এটি চলচ্চিত্র শিল্পের জন্য নিঃসন্দেহে ইতিবাচক দিক। আমি আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। সবাইকে বুঝিয়ে দিতে চাই আমি এখনো ফুরিয়ে যাইনি। এই ছবিটিতে কাজ করে মনে হয়েছে এতে কাজ করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। সব মিলিয়ে ছবিটির কাজ আমি ভালোই উপভোগ করছি।”
ওমর সানির সর্বশেষ মুক্তি পাওয়া ছবি হচ্ছে ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’। ছবিটি গত বছর মুক্তি পায়।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]