বিখ্যাত ফরাসি শিল্পী পল গগ্যাঁর আঁকা একটি ছবি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। 'তুমি কবে বিয়ে করবে' শিরোনামের চিত্রকর্মটি ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে। চিত্রকর্মটিতে তাহিতিয়ান দুই জন নারীকে আঁকা হয়েছে। এর আগে শিল্পী পল সেজানের আঁকা একটি ছবি ২৫৯ সর্বোচ্চ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিলেন কাতারের একজন ক্রেতা।

পল গগ্যাঁর আঁকা ছবিটি বিক্রির লেনদেনের স্থান ও ক্রেতার পরিচয় গোপন রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে কাতারের কোন জাদুঘর ছবিটি কিনতে পারে। সম্প্রতি কাতারের রাজপরিবার পশ্চিমা শিল্পকর্ম কেনার জন্য বিপুল পরিমাণ প্রট্রোডলার খরচ করছে। সূত্র: বিবিসি

জেআই