সানি লিওন অভিনীত নতুন সিনেমা 'মাস্তিজাদে' মুক্তির আগেই ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। ভারতের অ্যাডাল্ট সেক্স কমেডিয়ান এ সিনেমাটির অনেক দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ড।
এবার ‘মাস্তিজাদে’ দেখানোয় বাধা দিল লুধিয়ানার একটি হিন্দু সংগঠন।
‘হিন্দু নয়া পীঠ’ নামে ওই সংগঠনের সদস্যেরা লুধিয়ানার একটি মাল্টিপ্লেক্সের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান।
তাদের অভিযোগ, ওই ছবিতে বহু অশ্লীল দৃশ্য এবং সংলাপ রয়েছে, যা সমাজের জন্য ‘ক্ষতিকারক’। এছাড়া, সংগঠনের দাবি, ছবিতে একটি মন্দিরের ভেতরে নায়ক-নায়িকাকে কিছু আপত্তিকর দৃশ্যে দেখা গেছে। যা মেনে নেয়া যায় না।
তাই বিশেষ কিছু দৃশ্য বাদ দিয়ে ছবিটি দেখানোর দাবি করেন বিক্ষোভকারীরা। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সে বিষয়ে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ছবিটির প্রদর্শন বন্ধ করতে বাধ্য করেন বিক্ষোভকারীরা।
লুধিয়ানার ডেপুটি পুলিশ কমিশনার নরেন্দ্র ভার্গব জানিয়েছেন, মাল্টিপ্লেক্সের নিরাপত্তারক্ষী এবং সংগঠনটির সদস্যেদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবসেনার পঞ্জাব শাখাও গতকাল ফাগওয়াড়ায় ‘মস্তিজাদে’র প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
তবে বিক্ষোভ যতই হোক, মুক্তির এক সপ্তাহের মধ্যে ছবিটি প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
প্রসঙ্গত বলিউডের আরেক সেক্স কমেডিয়ান সিনেমা 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি' সিনেমা নিয়েও ব্যাপক সমালোচনা হয়। ওই সিনেমার গল্প এবং দৃশ্যগুলোও অশ্লীলতায় ভরপুর।
এমই





