বলিউডের অন্যতম আইফা অ্যাওয়ার্ডের আসর জমতে শুরু করেছে ফ্লোরিডাতে। এদিকে ২৪ এপ্রিল থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে ভোটপর্ব। তবে কি বলিউডের স্টাররা ভোট না দিয়েই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জগ দিতে চলে যাবেন?
একদিকে যখন সোনাক্ষি সিনহা, সাইফ আলি খান, বিবেক ওবেরয়, ইমতিয়াজ আলি ইতিমধ্যেই উড়ে গিয়েছেন ফ্লোরিডায়। অন্যদিকে ভোট দেবেন বলে আইফা থেকে সরে দাঁড়ালেন রণবীর কাপুর, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন।
তবে শুধু শাহরুখ, রণবীর, বিগবি নয়, বলিউডের বেশ নামজাদারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যই আইফা ছেড়ে মুম্বাইয়ে থাকতে চান।
জানা গেছে, শাহিদ কাপুর, রিচা চড্ডা, শাবানা আজমি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ফ্লোরিডায়।
অন্যদিকে আমির খান, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ফারহান আখতার ঠিক করেছেন ভোট দিয়েই তারা রওনা হবেন আইফার উদ্দ্যেশে। তবে ভোটের কারণে আইফাকে একেবারেই এড়িয়ে চলছেন বিগবি, রণবীর ও শাহরুখ!
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]