বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টুকে রাজধানীর পপুলার হাসাপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাকে কৃত্রিম শ্বাস দিয়ে রাখা হয়েছে। চার দিন ধরে তিনি এখানে চিকিৎসাধীন বলে জানান তার ছেলে নির্মাতা সাগর জাহান। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আনোয়ার জাহান নান্টুর বয়স এখন ৬৮ বছর।
জানা গেছে, নান্টু গত ১৫ দিন ধরে অসুস্থ। প্রথমে মনোয়ারা হাসপাতাল ও পরে পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। তার লিভারের সমস্যা ধরা পড়েছে। রক্তচাপও স্বাভাবিক অবস্থায় নেই। চিকিৎসক আনিসুর রহমানের তত্ত্বাবধানে এখন তার চিকিৎসা চলছে।
জেআই





